Sunday, December 29, 2013

এইবার হত্যার দায়ে এক সৌদি রাজ পরিবারের সদস্য'র (প্রিন্সের) শিরচ্ছেদ হতে যাচ্ছে সাউদি আরবে !


এইবার হত্যার দায়ে এক সৌদি রাজ পরিবারের সদস্য' (প্রিন্সের) শিরচ্ছেদ হতে যাচ্ছে সাউদি আরবে ! সেীদী আরবের একজন Prince রাজপুত্র'কে (নাম উল্লেখ করা হয়নি) একজ সাধারণ নাগরিককে হত্যা করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়েছে। এই প্রসংগে ক্রাউন প্রিন্স (দ্বিতীয় বাদশা) সালমান বিন আব্দুল আযিযবলেন, ইসলামী শারীয়াহর আইন কোন ব্যতিক্রম ছাড়াই সবার উপর সমান ভাবে প্রযোজ্য। এখানে কে ধনী কে দরিদ্র দেখার সুযোগ নেই। এদিকে "সৌদী বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিয" নির্দেশ দেন যে, যদি ক্ষতিগ্রস্ত' পরিবার রক্তপণ মেনে না নেয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে। নিহতের পরিবার রক্তপণ নিতে অস্বীকার করায় এখন হত্যাকারী প্রিন্সের উপর কেসাস (হত্যার বদলে হত্যা, দাঁতের বদলে দাঁত)কায়েম করা হবে। ক্রাউন প্রিন্স সালমান বিন আব্দুল আযিয এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মাদ বিন নাইফ কে জানান, “বড় এবং ছোট, ধনী এবং দরিদ্রের মধ্যে কোন পার্থক্য নেই। ক্ষমতাধরেরা আল্লাহর আইনের কাছে ততক্ষণ পর্যন্ত দুর্বল যতক্ষণ-না দুর্বলরা তাদের প্রাপ্য পেয়ে যায়, আবার দুর্বলরা সবল যতক্ষণনা ক্ষমতাধরদের অধিকারকে সংরক্ষণ করা হয় নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, “বিচার বিভাগের সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। এটাই হল এই রাষ্ট্রের ঐতিহ্য। আমরা শারিয়্যাহর আইন বাস্তবায়নে বধ্য পরিকর পবিত্র কুরআনে কারিমে, আল্লাহ তাআলা কেসাস সম্পর্কে বলেন- وَلَكُمْ فِى الْقِصَاصِ حَيوةٌ يَّاُلِى الْاَلْبَابِ لَعَلَّكُم تَتَّقُوْنَহে বুদ্ধিমানগণ !!! কেসাসের মধ্যে নিহিত রয়েছে তোমাদের জীবণ। যাতে তোমরা সাবধান হতে পার। (সুরা বাক্বারা – 179.) বিস্তারিত আজকের Arab news-এর এই লিঙ্কে দেখুনঃhttp://www.arabnews.com/news/500251

0 comments:

Post a Comment