Saturday, November 30, 2013

এনার্জি সেভিং ল্যাম্প ব্যবসার প্রাথমিক ধারনাঃ যেভাবে শুরু করতে পারেন

অবশেষে আমরা প্রায় সকলেই এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার শুরু করেছি। এক সময় হয়ত Incandescent(ফিলামেন্ট) এবং Fluorescent  Lamp (টিউব লাইট) ছাড়া আমরা কিছু ভাবতেই পারতাম না। CFL এর পূর্ণরূপ হল Compact Fluorescent Lamp, আর Compact Fluorescent Lamp এর একটি প্রকারভেদ হল এনার্জি সেভিং ল্যাম্প

যাই হোক, আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হল এনার্জি সেভিং ল্যাম্প এর বিভিন্ন উপাত্ত সম্মন্ধে ভালভাবে জানা। বাজারে বিভিন্ন কোম্পানির এনার্জি সেভিং ল্যাম্প পাওয়া যায় তাদের মধ্য নিন্মলিখিত কোম্পানির ল্যাম্প উল্লেখযোগ্যঃ 
Philips
Transtec
Superstar
Energypac
Nasir
Prodip
HT
Osaka
Osram
Lumen 
Just
and many more…………….

উপরোক্ত কোম্পানিগুলোর গুনাগুণ যাই হোক না কেন দামের দিক দিয়ে প্রায় সবাই কাছাকাছি। আমার জানামতে একমাত্র নাসির গ্লাস এনার্জি সেভিং ল্যাম্প এর কাঁচামাল উৎপাদন করে, বাকি সবাই তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী চীন বা অন্য কোন দেশ থেকে আমদানী করে নিজেরা assembling করে বিক্রয় করে থাকে। দুই চারটি নামীদামী কোম্পানি ছাড়া বাকিদের পণ্যের গুণাগুণ এবং তাদের প্যাকেট এ product এর Specification মিল পাওয়া দুস্কর।

Main parts of Energy Saving Lamp:

এনার্জি সেভিং ল্যাম্পমূলত চারটি প্রধান পার্ট নিয়ে গঠিতঃ 
১) স্পাইরাল গ্লাস/টিউব 
২) প্লাস্টিক বেস 
৩) ইন্টারনাল সার্কিট/ সেলফ Ballast
৪) মেটাল বেস

Main Wattage of Energy Saving Lamp:

সাধারনত ৫-৩২ ওয়াট এর Energy Saving Lamp ই বেশী বিক্রয় হয়ে থাকে, এছাড়াও ৪৫-১০৫ ওয়াট পর্যন্তEnergy Saving Lamp পাওয়া যায়।

 যে বিষয়গুলো এনার্জি সেভিং ল্যাম্প ক্রয় করারপূর্বে ভাবা উচিৎঃ 
  • শতকরা কতভাগ রিয়েল ওয়াট কত (Standard ৮৫-১০০%) 
  • কালারTemperatureকত (Standard 2700K, 6400K and so on) 
  • লুমেন/ওয়াট কত (Standard ৫৫-৬২ লুমেন/ওয়াট) 
  • স্পাইরাল গ্লাস এর ডায়ামিটার, স্পাইরাল গ্লাস এর Thickness 
  • Luminous Efficiency, Color Index, Luminous factor 
  • Working Voltage Range (১৭০-২৬০) ভোল্ট 
  • পাওয়ার ফ্যাক্টর (Standard ০.৫০-০.৯৫) 
  • লাইফ টাইম (Standard ৮০০০-১০,০০০) আওয়ার [বাংলাদেশ মার্কেটে ৩,০০০-১০,০০০ আওয়ার এর ল্যাম্প পাওয়া যায়] 
  • ফিউজ protection system এবং আন্ডার ও ওভার voltage protection
Name of Test equipment:
  • Life Time Tester (To check lifetime, power, voltage, current, power factor, annual power consumption and so on)Price: Without VAT Shipping BDT 36,000-50,000.
  • Spectroradiometer/ Spectrophotometer/Spectrophotocolorimeter (To Check % real watt, total lumen, lumen/watt, CRI/CIE reports, voltage range and so on)
Price: Without VAT Shipping BDT 700,000-9000,000.
বেশীরভাগ কোম্পানির এমপ্লয়ী, দোকানদার, এমনকি প্রায় আমরা সবাই উপরোক্ত বিষয়গুলো সঠিকভাবে জানিনা। এটা দোষের কিছু নয়, আমিও সঠিকভাবে কিছুই জানতাম না, এগুলো জেনেছি চায়না manufacturer দের সাথে কথা বলে ও টেস্ট reports Justify করে। 
এছাড়া বিষয়গুলো জানা এত সহজও নয়, কারন Laboratory টেস্ট করার পর জানা সম্ভব। কিন্তু আমরা সচেতন হলে বেশ কিছু ফালতু কোম্পানি এড়িয়ে চলতে পারব।

 সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে পারলে আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা:
  • Business শুরু করার জন্য সকল ধরনের লিগাল ডকুমেন্ট 
  • মূলধন প্রায় ১০ লাখ 
  • চায়নাতে sourcing manage করা এবং import support manage করা 
  • Custom, shipping, C&F ideas
  • Testing Equipment (not mandatory on start-up)
  • Technical manpower for repair and assembling the light
  • Making also suitable marketing solution
আপনি যদি সঠিকভাবে ব্যবসাটি করতে পারেন তাহলে এই সেক্টরে ৩০-৩৫% পর্যন্ত প্রফিট করা যাবে। এরপর আবার LED Light নিয়ে লিখব। সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারলাম না। যদি এই পোস্টটি আপনাদের একটু উপকার করে থাকে তবে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন এবং এনার্জি সেভিং ল্যাম্প  সংক্রান্ত প্রশ্ন বা সমস্যা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন অথবা মেইল করতে পারেন । যথাসম্ভব আপনার সমস্যা অনুযায়ী  সমাধান দেওয়ার চেষ্টা করব।

0 comments:

Post a Comment