Saturday, November 30, 2013

ই-কমার্স বিজনেসের মূল মূল মডেল গুলোর বিশ্লেষণ

ই-কমার্স বিজনেসের মূলত চারটি মডেল আছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও সব গুলো মডেল মার্কেটে নামেনি। সংক্ষিপ্তাকে মডেল গুলো নিয়ে আলোচনা করছিঃ

১. B2B (Business to Business): এই ধরণের বিজনেস মডেলে মূলত বিজনেস গুলোর মধ্যে যোগসূত্র হয়, যাতে একটা বড় কঞ্জিউমার মার্কেটে কানেক্ট হওয়া যায়। যদিও এখন বিজনেস গুলোর মধ্যে প্রোডাক্ট ক্রয় বিক্রয়ও বিটুবির অন্তর্ভুক্ত। যেমন স্যামসাং নিজেরা উৎপাদনকারী, তাদের প্রোডাক্ট "গ্যাজেট এন্ড গিয়ার" কিনে নিয়ে সেল করে। এদের মধ্যে সম্পর্কটাই বিজনেস টু বিজনেস।উদাহরণ স্বরূপ www.alibaba.com

 . বাংলাদেশে এখন পর্যন্ত কোন আলোচিত বিটুবি ই-কমার্স নেই।

২. B2C (Business to Consumer): এই ধরণের বিজনেস মডেলে মূলত মূল ব্যবসায়িক প্রতিষ্টান থেকে প্রোডাক্ট সরাসরি কঞ্জিউমারের হাতে আসে। এক্ষেত্রে প্রতিষ্টানে প্রোডাক্ট নিজস্ব উৎপাদনও হতে পারে অথবা মার্চেন্ট থেকেও বিটুবি হিসেবে নিতে পারে। যেমনঃ Akhoni.com, eBiponon.com এরা মার্চেন্ট প্রোডাক্ট সেল করে। যদিও বিস্তারিততে গেলে এটাকে B2B2C বলতে হবে, তবে B2C বলা যায়। মূলত এরকম বিজনেস মডেলে বাংলাদেশে খুব তারাতারি জনপ্রিয় হয়ে উঠছে।আবার, Tzonebd.com, bogurardoi.com এগুলো নিজেদের প্রোডাক্ট সেল করে। তাই এইটা সরাসরি B2C মডেল। এই মডেলটা খুব বেশি জরুরি এদেশের প্রেক্ষাপটে।

৩. C2C (Consumer to Consumer): এই ধরণের বিজনেস মডেলে মূলত একটা ইন্টার্মিডিয়ারি থাকে, এবং পুরো প্রোডাক্ট পার্চেসিং সম্পন্ন হয় কঞ্জিউমার থেকে কঞ্জিউমারের মধ্যে। এক্ষেত্রে ইন্টার্মিডিয়ারি পোর্টাল পেমেন্ট প্রসেসের সুযোগ দিয়েও পারে অথবা নাও দিতে পারে। এই ধরণের বিজনেস মডেলে ইন্টার্মিডিয়ারি ই-কমার্স পোর্টালের আয় হতে পারে পেইড সার্ভিস প্রোভাইডের মাধ্যমে। অর্থাৎ তার প্রথম পক্ষের প্রোডাক্ট ফিচার করার জন্য নির্দিষ্ট ফী নিয়ে।যেমনঃ CellBazar.com, Bikroy.com. এরা মূলত পেমেন্ট প্রসেসিং সেবা দেয় না। শুধু প্রোডাক্ট ফিচার করবে এবং বাকি পার্চেসিং প্রসেস হবে পোর্টালের বাইরে। Ebay.com এরা সরাসরি প্রোডাক্ট পার্চেসিং সেবা দেয়, শুধুমাত্র ডেলিভারি টাস্ক পোর্টালের বাইরে হয়। এরকম সার্ভিস শুধু মাত্র ClickBD দিচ্ছে বাংলাদেশে, যদিও খুব অল্প পরিসরে।

৪. C2B (Consumer to Business): বাংলাদেশে যদিও ই-কমার্স বলতে শুধুই প্রোডাক্ট কেনা বেচাকে বোঝে সবাই, সার্ভিস কেনা বেচাও ই-কমার্সের একটা পার্ট। আর বাংলাদেশে ই-কমার্সের উত্থান হয় সার্ভিস বেচাকেনা দিয়েই। ডোমেইন হোস্টিং অনলাইনে বেচাকেনা হয়ে আসছে বছর চারেক ধরে, এটাও ই-কমার্স। যদিও বাংলাদেশে C2B দেখা যায়না।C2B বিজনেস মডেলে কঞ্জিউমার তার প্রোডাক্ট বা সার্ভিস অনলাইনের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে। যেমনঃ Fiverr.com , Elance.com, PeoplePerHour.com. এসব প্লাটফর্মে যে কেউ তার সার্ভিস ফিচার করতে পারে, আর কোন প্রতিষ্ঠানের প্রয়োজন হলেই সেই সার্ভিস গ্রহণ করতে পারে। যেমন, একজন ভাল গ্রাফিক ডিজাইন করে, সে তার সার্ভিস সেল করতে চায়। সে ফাইভারে তার সার্ভিস ফিচার করতে পারে "I'll make a Logo for your Business". কোন বিজনেস এর মালিক চাইলেই এই সার্ভিস কিনে নিতে পারে।

বাংলাদেশে B2B2C (ex: Akhoni.com) প্রচুর হচ্ছে। এই বিজনেস মডেলে যদিও প্রচুর প্ল্যানিং, ফান্ডিং দরকার হয়, তারপরও যে যতদূর পারছে যথাসাধ্য করছে নিজ নিজটার জন্য।এখন দরকার B2C (ex: bogurardoi.com) কে প্রাধান্য দেয়া। কারও যদি নিজের প্রোডাক্ট থাকে তাহলে সে কিছুটা স্টাডি করলে, অল্প এফোর্ট দিলে, অল্প ফান্ডিং দিয়েই তার বিজনেস অটোমেট করে অনলাইন সেল শুরু করতে পারে। হেল্প করার জন্য এই গ্রুপ তো আছেই। 

যদিও B2B ই-কমার্সের এর জন্য বাংলাদেশের ই-কমার্স প্লাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি প্রস্তুত না, তারপরও এটাও ভেবে দেখা দরকার।

এই দেশে ই-কমার্স ঘরে ঘরে পৌছে গিয়েছে C2C এর কারণে। যে যে ফেসবুক বুঝে অল্প বিস্তর, সে ও দেখা যায় বিক্রয়.কম এ তার নোকিয়া ফোন বিক্রয়ের জন্য এড দেয়। কিন্তু পোর্টাল গুলোর মান ধরে রাখা হচ্ছে না বলে, পর্যাপ্ত ব্র্যান্ডিং হচ্ছেনা ই-কমার্স বিজনেসের আদলে, তাই বিক্রয় চিনলেও এটা যে ই-কমার্স বিজনেস সেটা কেউ বুঝতে পারছে না। এক্ষেত্রে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে প্লাটফর্ম ব্র্যান্ডিং এর দিকটাও খেয়াল রাখা জরুরি।

বাংলাদেশে C2B এর ক্ষাত এখনও পুরাই খালি। এসে পরেন কেউ, খালি মাঠে গোল দিতে না পারলেও একটা মাঠ তৈরি করতে পারবেন। যেটা সময় মত খেলার সাথে সাথে ধান চাষেও ব্যবহার করতে পারবেন ;)

আর যারা ই-কমার্স করছেন, করবেন সবার কাছে একটা অনুরোধ, যে বিষয়, যে প্রোডাক্ট নিয়ে নামবেন, তা কিভাবে মার্কেটে নামালে স্ট্যান্ডার্ড বজায় থাকবে সেটা স্টাডি করবেন প্রচুর। কারণ আপনি যখন ই-কমার্সে ঢুকবেন, "ই-কমার্স" বিষয়টার একজন রিপ্রেজেন্টার আপনি। তাই আপনার বিজনেসের কোয়ালিটি ভাল না হলে পুরো প্লাটফর্মের বদনাম হবে (নিজের অভিজ্ঞতা) কারণ এটা এখনও ইমারজিং সেক্টর।

0 comments:

Post a Comment