আজ সকালে ঘুম থেকে উঠা অব্দি নিত্যকার মতন অসহায়, পীড়িত স্বদেশ আমার মাথায় হুড়মুড় ক'রে ঢুকে পড়ে , বিক্ষিপ্ত ভাবনা চিন্তায় মন যখন তোলপাড় , ঠিক এমনি সময় বড় কন্যা শ্যামা আমায় মনে করিয়ে দিলো , এক্ষুনি ওকে গাড়ীতে নামিয়ে দিতে হবে ওর টিউশনিতে ।
এক বিশাল শিল্পপতির মেয়েকে, তার স্কুলের পড়ালেখায় , নানান বিষয়ে সাহায্য করবার জন্য সপ্তাহান্তে ওকে আমার নিয়ে যেতে হয় , বাড়ী থেকে মাইল বিশেক পথ অতিক্রম ক'রে ।
ঘর থেকে দু'জনে বে'রতেই রাস্তার দিকে চোখ আটকে গেল আমাদের ।
একটি পুলিশের গাড়ী , আর একটি 'পশু-রক্ষা' সংস্থা'র ভ্যান আমাদের বাড়ীর ঠিক উল্টো দিকে ।
আমাদের এক প্রতিবেশী তাঁদের সঙ্গে খুব একটু উত্তেজিত কণ্ঠে কিছু বোঝাবার চেষ্টা করছেন । অনেকটাই উৎকণ্ঠিত মনে হচ্ছিল তাঁকে ।
ঘটনা জানবার খুব কৌতূহল জাগলেও, বিদেশে খুব বেশী অন্যের ব্যাপারে নাক গলানোটা শোভনীয় নয় বলেই ,আমরা আন্দাজ ক'রে নিলাম, 'পশু-ক্লেশ' বিষয়ক কিছু ঘটনা ঘটে থাকবে ।
পথে বেরিয়ে মাথাটা আবারো বিক্ষিপ্ত ভাবনায় জট পাকাতে শুরু করলো -------------
আমার দেশে যেখানে প্রতিনিয়ত মানুষ পুড়ে ছাই হয়ে যাচ্ছে ।
যেখানে রাজাকারেরা প্রচার মাধ্যমে , দেশে অনায়াসে 'রক্তগঙ্গা' বইয়ে দেবার হুমকি দিয়ে যাচ্ছে , আর আমরা ওদের আস্ফালন দেখে শুনে অসহায় ভাবে দুর্ভাগ্যকে মেনে নিতে বাধ্য হচ্ছি ।
মানুষের এই অসহায় মৃত্যু আর দুর্দশা ঠেকাতে নাকি জাতিসঙ্ঘ-প্রধানের উরে এসে মীমাংসার পন্থা খুঁজে বের করবার পাঁয়তারা চলছে !
সেখানে পশু-ক্লেশ' নিবারণের জন্য -----------!-
ভাবতে ভাবতে শ্যামার আর্ত চিৎকারে বাস্তবে ফিরে এলাম ,যখন আবিস্কার করলাম , যথারীতি পথ হারিয়ে অন্য পথে ছুটছি !

0 comments:
Post a Comment